সহজ বাংলায় সিএসএস ফ্লেক্সবক্স (CSS Flexbox)

সিএসএস ফ্লেক্সবক্স শিখুন, অসাধারণ সব লে-আউট বানান

একটি ওয়েবসাইটের বিভিন্ন ওয়েবপেজ ডিজাইন করতে গেলে ওয়েবসাইটের কাঠামো বা লে-আউট তৈরী করার প্রয়োজন হয়। ওয়েবসাইটের লে-আউট তৈরী করার জন্য আমাদের কে সিএসএস ফ্লেক্সবক্স ইউজ করতে হয়। 

এই ফ্লেক্সবক্স ইউজ করে আমরা অতি সহজে একটি ওয়েবসাইটকে আমাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন লে-আউটে ভাগ করে নিতে পারি। এছাড়া সিএসএস ফ্লেক্সবক্স দিয়ে শুধুমাত্র লে-আউট ই তৈরী করা যায় বিষয়টি এমন না! এর আরো কিছু সুন্দর ও গুরুত্বপূর্ন ব্যবহার ও রয়েছে।

যেমন, আমরা যদি চাই একটা সেকশনের কন্টেন্ট গুলো কে ভার্টিকালি এলাইন করতে সেক্ষেত্রেও আমরা সিএসএস ফ্লেক্সবক্স ইউজ করতে পারি। এছাড়াও ফ্লেক্সবক্সের আইটেম গুলো অর্ডারিং করা, রিভার্স করা, কলাম অনুযায়ী দেখানো, রো অনুযায়ী দেখানো ইত্যাদি।

একজন ওয়েব ডিজাইনার হিসেবে আপনার অবশ্যই সিএসএস ফ্লেক্সবক্স সম্পর্কে সঠিক ধারণা রাখা উচিৎ। 

যখন সিএসএস ফ্লেক্সবক্স ছিলনা, তখন  একজন ওয়েব ডিজাইনারের পক্ষে একটি ওয়েবসাইটের লে-আউট তৈরী করা একটা কঠিন কাজ ছিল। তখন, সিএসএস ফ্লেক্সবক্স এর পরিবর্তে ওয়েবসাইটের লে-আউট তৈরী করার জন্য ইউজ হত সিএসএস ফ্লোট।

কিন্তু, এই সিএসএস ফ্লোট ব্যবহার করে যদিও ওয়েবসাইটের লে-আউট বানানো যেত, সেটা অতটা ইউজার ফ্রেন্ডলি হতোনা। কিংবা ওয়েবসাইটটিকে রেসপন্সিব করা কঠিন হয়ে যেত। এছাড়াও, ফ্লোটের পাশাপাশি আরো কিছু ইউটিলিটি সিএসএস লেখার প্রয়োজন পড়ত।

কিন্তু যখনই সিএসএস টিম ফ্লেক্সবক্স নিয়ে আসল। তখন তারা এই সকল সমস্যর সমাধান তো করেছেই। পাশাপাশি আরো অনেক ধরনের সুবিধা প্রদান করেছে। যা একজন ওয়েব ডিজাইনারের কাজকে আসলেই সহজ করে দিয়েছে।

আমি এই কোর্সে সিএসএস ফ্লেক্সবক্স এর বিভিন্ন প্রপার্টি গুলো নিয়ে আলাদা আলাদা ক্লাস নিয়েছি। যাতে করে, আপনারা যে প্রপার্টি নিয়ে জানতে চান শুধুমাত্র ঐ প্রপার্টি রিলেটেড ভিডিও দেখলে সহজেই বুঝতে পারেন।

Course Information

Tags: ,

Course Instructor

Courseis.is
Courseis.is Author

Find what your next course is. We will help you find course, get skilled, and get hired.

This course does not have any sections.

Course Information

Tags: ,