সহজ বাংলায় SASS ক্র্যাশ কোর্স

মাতৃভাষায় সহজে SASS শিখে সিএসএস কে শক্তিশালী করুন

মডার্ন ওয়েবসাইট তৈরী করার জন্য SASS খুব ই কার্যকরী একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের সিএসএস কে সুপার পাওয়ারফুল করে দেয়। শুধু তাই নয়, এটা আমাদের ফ্রন্ট এন্ড প্রজেক্টকে আরো সুন্দরভাবে ম্যানেজেবল করতে সাহায্য করে। এই জিনিসটা ভালভাবে জানলে এবং চর্চা করলে, হয়তো আর কোন সিএসএস ফ্রেমওয়ার্ক ব্যবহার করার প্রয়োজন পড়বেনা! এটার ব্রাঊজার সাপোর্ট ও যথেষ্ট ভাল। আমি মনে করি, একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার এবং ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার এরও এটা ভাল করে জানা উচিৎ। তাহলে যেমন খুশি তেমন জটিল ফ্রন্ট এন্ড প্রজেক্ট খুব সুন্দরভাবে ম্যানেজ করা এবং সেটা সহজে মেইনটেইন করা একেবারেই সহজ হয়ে যাবে। এই কোর্স-এ আমি SASS সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা দিয়েছি এবং শেষে একটা বাস্তব উদাহরণ হিসেবে একটা আইসক্রিম বানিয়ে দেখিয়েছি। যারা নতুন করে SASS শিখতে চান, এই কোর্স টি তাদের জন্য খুব সুন্দর একটা শুরু হবে এবং অনেক উপকারে আসবে বলে আমার বিশ্বাস।

তবে এই কোর্স টি করার আগে অবশ্যই এইচটিএমএল এর প্রাথমিক একটা ধারণা থাকা প্রয়োজন হবে। আপনি যদি একেবারেই এইচটিএমএল সিএসএস সম্পর্কে অবগত না হন, তাহলে পরামর্শ থাকবে আগে এইচটিএমএল এর বেসিক শিখে তারপর এই কোর্স টি করার জন্য। পরিশেষে এই কোর্স টি যদি আপনার পছন্দ হয় এবং আপনি যদি মনে করেন যে আপনি উপকৃত হয়েছেন, তাহলে রিভিউ দেয়ার জন্য অনুরোধ থাকলো এবং আপনার বন্ধুবাধব যারা এই ভিডিও টি দেখে উপকৃত হতে পারে তাদেরকে শেয়ার করার অনুরোধ থাকলো।

Course Information

Tags: ,

Course Instructor

Courseis.is
Courseis.is Author

Find what your next course is. We will help you find course, get skilled, and get hired.

This course does not have any sections.

Course Information

Tags: ,